উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, জব্দ ৩ মোটরসাইকেল

Spread the love

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯), মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫), মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩), মো. স্বপন মিয়া (৩৪) এবং ছয়জন কিশোর অপরাধী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *